মগবাজার ডেস্ক
সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেন বলেছেন রেলমন্ত্রী সুরঞ্জিতের এখনই পদত্যাগ করা উচিৎ। রেলমন্ত্রীর এপিএস এর গাড়িতে ৭০ লাখ টাকার কেলেংকারির পর দৈনিক মগবাজার কার্যালয়ে ফোন করে বর্তমান তথ্য যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন এ কথা বলেন।
তিনি বলেন, “দুর্নীতি এক জিনিস, বস্তা ভর্তি টাকা আরেক জিনিস। একটার সাথে আরেকটার কোন সম্পর্ক নাই।” এ সময় তিনি উত্তেজিত হয়ে পড়েন। উত্তেজিত আবুল বলেন, “যার হাসি সুন্দর নাই, দুনিয়াতে তার কোন কিছু সুন্দর নাই। সুরঞ্জিতে হাসলে মনে হয় ভেটকি মারে, ভেটকি মারলে মনে হয় কান্দে।”
দৈনিক মগবাজার সম্পাদকের অনুরোধে কিছুটা শান্ত হয়ে বলেন, “হয় দুদক থেকে ‘নো করাপটেড’ সনদ নাও, নইলে পদত্যাগ করো। এ ছাড়া আর কোন পথ খোলা নাই।” এরপর তিনি আবারো উত্তেজিত হয়ে পড়েন। উত্তেজনা নিবারণ করতে গিয়ে দাঁতে দাঁত চেপে বলেন, “আমি বুঝি না সুরু কেন বস্তার ভেতরে টাকা নিতে গেলো! নতুন ছয়টা ব্যাংক আসতেছে, আমরা কি বাল জমানোর জন্য ব্যাংক খুলেছি!”
বর্তমান যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের প্রতি কোন বিশেষ পরামর্শ আছে কিনা, এমন প্রশ্ন করলে মন্ত্রী মহোদয় বলেন, “কাদেরকে আর কী বলবো? খালি একটা কথায়ই কইতে পারি, কাট পিপলস পকেট একর্ডিং টু ইওর স্টোরেজ!”









